[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মুম্বাইস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপিত হয়। এ দিন জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, কেককাটা, আলোচনাসভা, কবিতাপাঠ এবং বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
মুম্বাই-এ নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মোঃ লুৎফর রহমান আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। অন্যান্য বক্তাগণ তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিময় জীবন ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য কৃতিত্ব তুলে ধরেন। এরপর বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা পাঠ করা হয় এবং বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র “Bangabandhu, Forever in our Hearts” প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে উপ-হাইকমিশনের সকল সদস্য, তাঁদের পরিবারবর্গ, স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ডিপ্লোম্যাটিক কমিউনিটির সদস্যবৃন্দ, শিক্ষাবিদ ও প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।































