মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা সোলাইমানি হত্যার প্রতিশোধ: কাওসারি

বুধবার, জানুয়ারি ৮, ২০২০,৯:০৫ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা হচ্ছে জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধের শুরু মাত্র বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সারুল্লাহ ঘাঁটির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাওসারি।

ইরানের ‘মেহরাবান’ নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যেমন আগেও বলেছি, ইরান কখনো এমন কোনো কথা বলে না যা বাস্তবায়ন করতে পারে না।  জেনারেল কাওসারি আরও বলেন, আমেরিকাকে তার সন্ত্রাসী সেনাদের মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করে নিতে হবে এবং ওয়াশিংটনের জানা উচিত মার্কিন সেনাদের আমরা ছাড়ব না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়ে তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপরাধী ও ‘শয়তানি’ কার্যকলাপের লাগাম টেনে ধরতে হবে। ট্রাম্প যেন মধ্যপ্রাচ্যেকে তার জুয়াখেলার ময়দান মনে না করে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে