গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে এক নারীর মৃত্যু

সোমবার, জুন ১৭, ২০১৯,৫:০৭ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নৌকাডুবিতে এক নারীর মৃত্যু হয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে । নিহত নারীর নাম ময়না বেগম (২৩)।আরও এক নারী এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ।

আজ সোমবার সকালে নিখোঁজ নারীর সন্ধানে অনুসন্ধান পরিচালিত হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ নৌকাডুবির ঘটনা ঘটে গতকাল রবিবার বিকাল পৌনে ৫টার দিকে ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের উজালডাঙ্গার পূর্বপাশের এলাকায় ।

শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা ১০-১২ জন যাত্রী নিয়ে বালাসিঘাট থেকে উজালডাঙ্গা মানিককোড় চর এলাকায় যাচ্ছিল। ব্রহ্মপুত্র নদের উজালডাঙার পূর্বপাশে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় হঠাৎ করে নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে যাত্রীরা তীরে ফিরলেও ময়না বেগম নামে ওই নারীর মৃত্যু হয় ঘটনাস্থলেই ।

নিখোঁজ নারীর নাম রূপবান বেগম। নিহত ময়না বেগম ও নিখোঁজ রূপবান বেগম একই এলাকার বলে জানা গেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে