[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরল হক নূর ভর্তি জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাধারণ শিক্ষার্থীকে জড়ো করে জড়িতদের পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার সামনে এ হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে জালিয়াতের মাধ্যমে ঢাবিতে ভর্তি হওয়া ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর ছাত্রত্ব বাতিলসহ বিজনেস অনুষদের ডিন ও ভিসির পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দুর্নীতি জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশ এবং ২২ তারিখ রোববার বিজনেস ফ্যাকাল্টির সামনে অবস্থান ধর্মঘটেরও ঘোষণা দেয়া হয়।


























