[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ সকাল থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুরু হয়েছে নাক-কান-গলা চিকিৎসা হেলথ ক্যাম্প ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন।
মুগদা মেডিকেল কলেজের নাক-কান-গলার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু, সি আই এর পরিচালক রুহুল আমিন খন্দকার, সাংবাদিক শেখ মামুন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন। অনুষ্ঠানের সহায়তা করে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।





























