চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন নির্বাচনের উপ কমিটি ঘোষনা করলেন চসিক মেয়র

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২০,৭:২৭ পূর্বাহ্ণ
0
342

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির নির্বাচনকে সামনে রেখে শ্রম আইনানুযায়ী ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন উপ-কমিটির নাম ঘোষনা করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এই উপ-কমিটিতে চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব সফর আলী। কমিটির অপরাপর সদস্যরা হলেন জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি বখতেয়ার উদ্দিন খান ও পাহাড়তলী ফৌজদারহাট অঞ্চল জাতীয় শ্রমিক লীগ সভাপতি সফি বাঙালি। এছাড়াও চট্টগ্রাম কোষ্টার হেজ মালিক ও শ্রমিক পক্ষের ৪ জন করে প্রতিনিধি রাখার সিদ্ধান্তও দেন মেয়র। তারা চট্টগ্রাম কোষ্টার হেজ শ্রমিকের দাবী দাওয়া সহ সকল বিষয়ে দেখবাল করবেন। আজ রবিবার সকালে চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সাধারন সভায় এই ঘোষনা দেন মেয়র। চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব সফর আলী, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম মহানগর এর সভাপতি বখতেয়ার উদ্দিন খান, স্বাগতিক কাউন্সিলর আবদুল কাদের, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, পাহাড়তলী ফৌজদারহাট অঞ্চল জাতীয় শ্রমিক লীগ সভাপতি সফি বাঙালি, চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির সভাপতি আলহাজ্ব সফিক আহমদ, সাধারণ সম্পাদক এম এ মুসা বাবলু ও চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শফি। এসময় চট্টগ্রাম ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের এসপি কামরুল ইসলাম,মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, মোহাম্মদ আলমগীর, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুকী, সমাজসেবক মোহাম্মদ আলী, কাজী জসিম উদ্দিন, ওবায়দুল কবির মিন্টু ও আবদুর রহিম রাজু প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরো বলেন, বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই আন্তর্জাতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের পরেই ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্যপদ লাভ করে বাংলাদেশ। তিনি বলেন, শ্রমজীবী মানুষের মর্যাদা, ন্যায়সংগত অধিকার ও কল্যাণের দেশের উন্নয়নও অন্তর্নিহিত। শিল্পায়ন, শিল্পের উৎপাদন তথা অর্থনৈতিক উন্নয়নে প্রথম প্রয়োজন শ্রমজীবী মেহনতি মানুষ। একটি উন্নয়নশীল দেশের অপরিহার্য উপাদান হচ্ছে শ্রমিক, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে নিহিত থাকে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আলোকবর্তিকা হিসেবে কাজ করে আসছে। শ্রমিকের আত্মমর্যাদা সুপ্রতিষ্ঠিত করার ও ন্যায্য দাবি আদায়ে এই ইউনিয়ন কাজ করছে। অত্র অঞ্চলে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্যায়নেও এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য সরকার ৪২টি খাতের নূন্যতম মজুরি বোর্ড গঠন করেছে। প্রতিটি কারখানায় অধিকার আদায়ে শ্রমিকরা যাতে সচেষ্ট থাকে, মেয়র মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করে দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার পরামর্শ দেন। তিনি চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের যে কোন পরিস্থিতিতে মেয়রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে ইউনিয়নকে আশ্বস্থ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে