কেন্দ্রে ভোটার নেই, ঘুমাচ্ছেন কর্মকর্তা! : কুমিল্লা, বরুড়া

রবিবার, মে ৫, ২০১৯,১১:০৫ পূর্বাহ্ণ
0
74

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আজ সকাল থেকে ভোটগ্রহণ চলছে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের নির্বাচনে । ভোটার উপস্থিতি কম দেখা গেছে সকালে ভোট কেন্দ্রে । বেলা ১১টার দিকে এগার গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার না থাকায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে ঘুমাতে দেখা গেছে।
ভোট গ্রহণ করা হচ্ছে উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে । চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় একজন নির্বাচিত হওয়ার ঘোষণার অপেক্ষায় রয়েছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৯ শত ৩৬ জন। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ৪র্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে বরুড়ায় নির্বাচন হওয়ার কথা থাকলেও ১ জন চেয়ারম্যান প্রার্থীর রিটের কারণে হাইকোর্ট নির্বাচন স্থগিত করে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে