[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে। এই হরতাল পালিত হবে রবিবার (২ ফেব্রুয়ারি) শুধু রাজধানী ঢাকাতে।
এই কর্মসূচি ঘোষণা করেন আজ শনিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।


























