৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট শুরু

বুধবার, জুলাই ১, ২০২০,৫:৩৪ অপরাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। আজ বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে সপ্তাহে চার দিন (সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার) বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ঢাকা-আবুধাবি রুটেও ৭ জুলাই থেকে সপ্তাহে চারদিন (মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার) নিয়মিত বিমানের ফ্লাইট চলবে।

মহামারীর কারণে বিশ্বে আকাশ যোগাযোগ সীমিত হওয়ার মধ্যে গত মার্চের মাঝামাঝিতে এই দুই রুটে ফ্লাইট বন্ধ করতে হয়েছিল বিমানকে। বিভিন্ন দেশে বিধিনিষিধ শিথিল হওয়ায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে সচল হচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে