ভোট গ্রহণের দিন ঢাকায় সাধারণ ছুটি চেয়ে ইসির চিঠি

সোমবার, জানুয়ারি ২০, ২০২০,৫:৫৯ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণার জন্য নির্বাচন কমিশন (ইসি) জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে আজ রবিবার রাতে নির্বাচনের দিন (১ ফেব্রুয়ারি) সাধারণ ছুটির জন্য এই চিঠি দেয় ইসি।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে- ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাধারণ নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ১ ফেব্রুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

প্রসঙ্গত, শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেসব অফিস/প্রতিষ্ঠান/সংস্থা শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হয় সেসব অফিস/সংস্থা/প্রতিষ্ঠানে ও সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন হবে। এজন্য ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে ইসি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে