যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ায় নৌযান শ্রমিকদের হামলা

রবিবার, ডিসেম্বর ১, ২০১৯,৮:৫৭ পূর্বাহ্ণ
0
92

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

লঞ্চ ছাড়ায় নৌযান শ্রমিকরা পটুয়াখালীতে রাসেল-৪ লঞ্চে হামলা করেছে। এতে লঞ্চটির ৩ শ্রমিক আহত হন।

পুলিশ জানায়, শনিবার (৩০ নভেম্বর) নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলাকালীন, সন্ধ্যায় রাজধানীর সদরঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে পটুয়াখালীগামী রাসেল-৪ লঞ্চ। রোববার সকালে লঞ্চটি পটুয়াখালী টার্মিনালে পৌঁছালে নৌযান শ্রমিকরা হামলা করে। এতে লঞ্চটির লস্কর জাহাঙ্গীরসহ ৩ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে