গোবরে ডুবে ৪ ভারতীয়ের মৃত্যু

শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৯,৮:৪৬ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতের পাঞ্জাব থেকে আসা চারজন শিখ পুরুষ ইটালিতে একটি দুগ্ধ খামারের গোবরের ট্যাংকে ডুবে মারা গেছেন।

এ ঘটনা ঘটেছে ইটালির উত্তরাঞ্চলের পাভিয়ার কাছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসে তারা মারা যান। একটি দুগ্ধ খামারে এরা একটি গোবর সারের ট্যাংক খালি করছিলেন। এদের একজন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধারের জন্য বাকী তিনজন যখন ট্যাংকের ভেতর লাফ দেন, তখন তারা সবাই মারা যান বলে মনে করা হচ্ছে। নিহত চারজনের মধ্যে দুজন এই খামারের মালিক ছিলেন। বাকী দুজন সেখানে কাজ করতেন কর্মচারি হিসেবে। এরা সবাই ভারতীয় নাগরিক। ২০১৭ সালে প্রেম সিং এবং তারসেম সিং নামের দুই ভাই এই খামারটি স্থাপন করেন। এটি মিলান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ইটালির গণমাধ্যমের খবর অনুযায়ী এরেনা পো নামের এই খামারটি ছিল পাভিয়া অঞ্চলের সবচেয়ে বড় গরুর খামার।

সূত্র: বিবিসি বাংলা

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে