ওসি মোয়াজ্জেমের ৮ বছরের কারাদণ্ড

বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০১৯,১০:০৬ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ফেনীর সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে। রায়ে আদালত ওসি মোয়াজ্জেমকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ওসি মোয়াজ্জেমকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারায় পাঁচ বছর এবং একই আইনের ২৯ ধারায় তিন বছর- মোট আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই রায় ঘোষণা করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন। এর আগে আসামি ওসি মোয়াজ্জেমকে এজলাসে তোলা হয় বেলা আড়াইটার দিকে। এর কিছুক্ষণ পরই শুরু হয় রায় ঘোষণা।

গত ২০ নভেম্বর আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য বৃহস্পতিবার ধার্য করা হয়। একই সঙ্গে ওসি মোয়াজ্জেমকে রায় ঘোষণার সময় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে