কিশোরগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে রেল কর্মচারী নিহত

বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০১৯,৯:৩৪ পূর্বাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের গ্রামে নিজ শয়নকক্ষ থেকে মাহবুবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রেলওয়ে পুবাঞ্চলীয় বিভাগের যান্ত্রিক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন নিহত মাহবুবুর রহমান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ছুরিকাঘাতে আহত স্ত্রী রোকসানা বেগম (৩০) কে। আজ বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার পর্যবেক্ষণ করছেন জানিয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানিয়েছেন, এখনও বলা যাচ্ছে না এটি ডাকাতি না পরিকল্পিত খুনের ঘটনা। নিহত মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ের লোকোশেডের মেকানিক পদে চাকরি করেন। তিনি ঢাকার কমলাপুর রেলওয়ে লোকোশেডে কর্মরত। বুধবার রাত ১০টার দিকে তিনি বাড়ি আসেন। তিনি তিন সন্তানের জনক। 

নিহতের স্ত্রী আহত রোকসানা বেগম জানান, ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার দিকে ৪/৫ জনের একটি ডাকাতদল বাড়িতে হানা দিয়ে তার স্বামী ও তাকে ছুরিকাঘাতে আহত করে নগদ ৫০ হাজার টাকাসহ ৪/৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে