[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জামালপুরে একজনকে গ্রেফতার করেছে র্যাব চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে। তাকে গ্রেফতার করা হয় শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার তুলশিপুর বাজার থেকে।
র্যাব জানায়, প্রতারক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়। এরপর গা ঢাকা দেয় সে। বিষয়টি জানতে পেরে র্যাব-১৪ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে হস্তান্তর করা হয় সদর থানায়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে প্রতারণার অভিযোগে।





























