[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান মধ্যকার সিরিজের ফাইনাল ম্যাচটি। পরে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই দলকে।
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি অভিনন্দন বার্তায় বলেছেন, ‘ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের সাথে বাংলাদেশ যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ায় আমি আনন্দিত। এ সিরিজে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমি জাতীয় ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।’ একই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলকেও যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ায়।































