[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢালিউডের গ্ল্যামারাস নায়িকা সাদিকা পারভীন পপি। ওয়েব সিরিজ ও সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা। সম্প্রতি এ নায়িকা ‘ইয়েস ম্যাডাম’ নামক শিরোনামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা পপি।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা পপি বলেন, ‘নির্মাতা রকিব ভাই আমাকে এ সিনেমায় চুক্তিবদ্ধ করান জন্মদিনের সারপ্রাইজড হিসেবে। আর আমাকে কেন্দ্র করেই করা হয়েছে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য। এ ছবিতে আমাকে অ্যাকশন লুকে দেখতে পারবেন দর্শক।’ পপি জানান, শুধু এ ছবিটি নয়, আরও বেশকিছু ছবিতে কাজের ব্যাপারে কথা হচ্ছে। শিগগিরই আরো কয়েকটি সিনেমায় কাজ শুরু করব। হাতে বেশকিছু কাজ আছে। সেগুলো করছি।
জানা গেছে, ‘ইয়েস ম্যাডাম’ শুটিং শুরু হবে কক্সবাজারে আগামী ১ নভেম্বর থেকে। রকিবুল আলম রকিব ছবিটি নির্মাণ করবেন। এদিকে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ শেষ করেছেন পপি। এ ছবিতে চিত্রনায়ক আমিন খান তার বিপরীতে অভিনয় করেছেন। কাজ করছেন আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ও শোভার ‘সেইভ লাইফ’ সিনেমায়। সম্প্রতি বেশ প্রশংসিত হয়েছেন পপি অনলাইনে মুক্তি পাওয়া ‘গার্ডেন গেম’ ও ‘ক্যান্ডেল লাইট’ নামের দুটি ওয়েব সিরিজে কাজ করে।































