দলের সঙ্গে টিম হোটেলে উঠেছেন নতুন ডাক পাওয়া টাইগাররা

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯,৭:১৪ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ দল এখন চট্টগ্রামে অবস্থান করছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচকে সামনে রেখে। দলে ডাক পাওয়া নতুন মুখ নাঈম শেখ, আমিনুল ইসলাম ছাড়াও নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলামরা দলের সঙ্গে টিম হোটেলে উঠেছেন টাইগারদের পরবর্তী দুটি টি-টোয়েন্টির জন্য।

ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও আফগানিস্তান বাঁধা টপকাতে পারেনি। বাংলাদেশের জন্য পরবর্তী দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে। বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রাম পর্বে আগামীকাল বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ম্যাচটিকে সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে