৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

বৃহস্পতিবার, মে ১৪, ২০২০,১২:০৪ অপরাহ্ণ
0
259

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদে। আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জের ডিআইজি, উপ-কমিশনার মাসুদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি), ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে মেহেরপুরের পুলিশ সুপার এবং মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে