৪৯তম বিজয় দিবস উপলক্ষে স্যামসাংয়ের বিশেষ মূল্য ছাড় ক্যাম্পেইন

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০১৯,৫:১৬ পূর্বাহ্ণ
0
401

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উপলক্ষে স্যামসাং একটি ক্যাম্পেইন চালু করেছে। ‘হাতের মুঠোয় বিজয় উল্লাস’ শীর্ষক ক্যাম্পেইনটি দেশব্যাপী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা বিশেষ মূল্যে স্যামসাংয়ের বিভিন্ন মডেলের স্মার্টফোন ক্রয় করতে পারবেন। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা গ্যালাক্সি এ৩০এস, ৪ ও৬৪ জিবি’র স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন ১৯ হাজার ৯৯৯ টাকায়, গ্যালাক্সি এ৩০এস, ১২৮ জিবি’র স্মার্টফোনটি ২১ হাজার ৯৯৯, গ্যালাক্সি এম৪০ ডিভাইসটি ২৫ হাজার ৯৯০ এবং গ্যালাক্সি এ৮০ ৫৯ হাজার ৪৯০ টাকায় ক্রয় করতে পারবেন। ক্রেতারা গ্যালাক্সি এ৭০, গ্যালাক্সি এস১০, এবং গ্যালাক্সি এস১০+ ডিভাইসগুলো ক্রয়ের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। এসএমএস’র উপর ভিত্তি করে দ্বৈবচয়নের মাধ্যমে ক্যাশব্যাকের পরিমাণ নির্ধারণ করা হবে।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ডিসেম্বরের ১৬ তারিখ দেশব্যাপী আনন্দ ও শ্রদ্ধার সাথে বিজয় দিবস উদযাপন করা হয়। কেননা এ দিনে বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধে বিজয় অর্জন করে। তাই এই দিনটিকে সামনে রেখে আমরা আমাদের ক্রেতাদের স্যামসাংয়ের ডিভাইসগুলোতে বিশেষ মূল্যছাড় দিচ্ছি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে