২৫ এপ্রিল পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০,১১:১২ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায়। সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

শিক্ষা সচিব বলেন, যেহেতু সরকার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে, তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন কোনো নির্দেশনার প্রয়োজন নেই। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

শিক্ষাপঞ্জি অনুসারে ২৫ এপ্রিল থেকেই রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা। তাই এই ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে সংযুক্ত হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে শিক্ষাসচিব বলেন, আমরা আগে ২৫ এপ্রিল পর্যন্ত দেখব। এরপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে