২২-২৫ মার্চ স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ

বুধবার, মার্চ ১১, ২০২০,৭:২০ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ২২ থেকে ২৫ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

২৬ মার্চ প্রত্যুষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করার আহ্বান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগান বা লনের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার   আহ্বান জানানো হয়েছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে