২০২১-২২ অর্থ বছরে নেত্রকোনা পৌরসভার বাজেট পেশ

বুধবার, জুন ৩০, ২০২১,১:৫৪ অপরাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় নতুন কোন করারোপ ছাড়াই ২০২১-২২ইং অর্থ বছরে নেত্রকোণা পৌরসভার ১৭২ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৭ শত ৬৮ টাকার বাজেট পেশ করা হয়েছে।

নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান বুধবার দুপুর ১২ টায় পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে পৌর কাউন্সিলর, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট পেশ করেন।

বাজেট পেশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ এস এম মহসিন আলম, প্যানেল মেয়র -২ হেলাল উদ্দিন শেখ, পৌরসভা সচিব মোঃ ফারুক ওয়াহিদ, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খানসহ অন্যান্য কাউন্সিলর ও অতিথি বৃন্দ।

এবার বাজেটে অন্যান্যের মধ্যে জলবায়ু জনিত প্রভাব মোকাবেলায় জলাবদ্ধতা দূরিকরন অর্থাৎ পানি নিস্কাশনে ড্রেনেজ উন্নয়ন, গুরুত্বপূর্ন নগর উন্নয়ন সহ মশক নিধন, ডেঙ্গু ও কোভিড নিয়ন্ত্রণের উপর জোর দেয়া হয়েছে।

এ ছাড়াও মগড়া নদীর পাড় সংরক্ষণ সৌন্দর্য্য বর্ধণ ও খাল খননে ব্যয় ধরা হয়েছে বেশি। রয়েছে আধুনিক অডিটরিয়াম নির্মাণ ব্যয়ও। আরও বিশেষ মঞ্জুরিতে রয়েছে পার্ক নির্মাণ ব্যয়।
বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১৬৮ কোটি ৩১ লক্ষ ৫৩ হাজার ৫ শত ৭৫ টাকা, উন্নয়ন খাতে ব্যায় দেখানো হয়েছে ১৫৯ কোটি ১ লক্ষ ২১ হাজার ৩ শত ৯২ টাকা মাত্র।

বাজেট পেশ কালে আলহাজ্ব নজরুল ইসলাম খান পৌর মেয়র বলেন, নেত্রকোণা পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তর করতে বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে রাস্তা -ঘাট, ব্রীজ, কালভার্ট নির্মান, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বস্তি উন্নয়ন ও হাট – বাজার উন্নয়ন।
প্রস্তাবিত বাজেট যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়, সেই জন্য পৌর নাগরিকদের স্ব স্ব জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে