[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আবহাওয়া অফিস দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে ।
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ । ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে ।
পূর্বাভাসে আরো বলা হয়, বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের কোথাও কোথাও।ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ।





























