[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ নভেম্বরে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৪ নভেম্বর। এক তথ্য বিবরণীতে মঙ্গলবার (২৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার সময়সূচি প্রাথমিক শিক্ষা অধিদফতর www.dpe.gov.bd এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের www.mopme.gov.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০১০ সালে ইবতেদায়িতে এই পরীক্ষা শুরু হয়। প্রথম দুই বছর বিভাগ ভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে। ২০১৩ সাল থেকে এ পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়। সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি দেয়া হয় শিক্ষার্থীদের।































