১৬ অক্টোবর উদ্বোধন হবে কুড়িগ্রাম-ঢাকা আন্তনগর ট্রেন

বুধবার, অক্টোবর ২, ২০১৯,৮:৩৫ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আগামী ১৬ অক্টোবর কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত নতুন একটি ট্রেন উদ্বোধন করা হচ্ছে। রংপুর, ও পার্বতীপুর হয়ে চলাচল করবে এ ট্রেন। জানা গেছে, মাঝপথে ট্রেনটি বিরতি দেবে রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, মাধনগর ও ঢাকা বিমানবন্দর- এই সাতটি স্টেশনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ১৬ অক্টোবর কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকা রুটের আন্তনগর ট্রেনটি উদ্বোধন করবেন। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ বুধবার। এটি সকাল ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে এবং ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ৮টা ৪৫ মিনিটে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা করবে।

ইন্দোনেশিয়া থেকে নতুন কোচ আনা হয়েছে কুড়িগ্রাম-ঢাকা রুটের এই আন্তনগর ট্রেন সার্ভিসের জন্য। ট্রেনটির নাম কী হবে, এটা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রী ট্রেনটির নাম চূড়ান্ত করবেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই ট্রেনের পাশাপাশি রংপুর এক্সপ্রেস ট্রেনের জন্য বরাদ্দ দেওয়া শাটল ট্রেনটিও নিয়মিত চলবে এ রুটে। ট্রেনটিতে আসন থাকবে ৬২৬টি। আর ৫৯৬টি আসন সুবিধা থাকবে কুড়িগ্রাম যাত্রায়।

কুড়িগ্রামবাসীর আশা সরাসরি ট্রেন সার্ভিস চালু হলে মঙ্গা উপদ্রুত এ এলাকার দারিদ্র্যপীড়িত মানুষ সহজেই রাজধানীসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে অর্থনৈতিক দুরবস্থা দূর করতে পারবে।

ট্রেনের শোভন চেয়ার ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা এবং এসি বাথ ১৭৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে