১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়

রবিবার, মে ৩১, ২০২০,৩:৩৭ অপরাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইবি প্রতিনিধি : মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসসমূহ ৩ জুনের ছুটির পরিবর্তে ১৫ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানা গেছে।  

বিজ্ঞপ্তি সূত্রে, করোনার পরিস্থিতি উন্নতি না হওয়ায় সার্বিক নিরাপত্তার লক্ষ্যে ১৫ জুন পর্যন্ত অফিসসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনলাইন কোর্স কার্যক্রম অব্যাহত থাকবে।

 উল্লেখ্য, ১৩ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য  ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে