[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফকে) দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আলতাফ হোসেন ভারতের ১৯৯ পতিরাম হিলি বিএসএফ ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার জয়পাল সিংয়ের হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।
এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে।


























