হাতিরঝিলে লেকের পানিতে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

শনিবার, সেপ্টেম্বর ২১, ২০১৯,৬:৩৫ পূর্বাহ্ণ
0
54

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহের সন্ধান পাওয়া গেছে রাজধানীর হাতিরঝিলে লেকের পানিতে। আজ শনিবার ভোরে হাতিরঝিলের কুনিপাড়ার দিকে মরদেহটি ভেসে ওঠে। মৃতদেহ পাওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত করলেও তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

সকালেই মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের গায়ে চেক গেঞ্জি ও প্যান্ট ছিল। মৃতদেহ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ।

প্রাথমিকভাবে মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং গত ২-৩ দিন ধরে তা পানিতে ছিল বলে মনে করছেন ওসি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে