হবিগঞ্জে দুই শিশু নিখোঁজ, লাশ মিললো পুকুরে

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯,৭:৫০ পূর্বাহ্ণ
0
59

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটে থেকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রাম। আজ মঙ্গলবার সকালে এ ঘটনার ১২ ঘন্টা পর উপজেলার বড়ইউড়ি ইউপির বল্লবপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন-ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া ও তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া।

গতকাল সোমবার বিকেল থেকে ওই দুই শিশুকে পাওয়া না গেলে আত্মীয়-স্বজনসহ আশপাশের এলাকাগুলোতেও খোঁজ করা হয় জানালেন স্থানীয় মেম্বার খন্দকার মনিরুজ্জামান মনু। সেখানে তাদের না পাওয়া গেলে মাইকিং করা হয়। আজ মঙ্গলবার সকালে পুকুরে দুই শিশুর লাশ দেখতে পেলে স্থানীয় লোকজন তাদের পরিবারকে খবর দেয় এবং পরিবারের লোকজন তাদের সনাক্ত করে। পরে পুলিশ খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। পুলিশ এ ব্যাপারে ঘটনা অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে