[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, সৎ ও আদর্শ জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হলো সৎ ও আদর্শ ব্যক্তি গঠন। সরকার মাদ্রাসা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী গতকাল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সরকারি ও বেসরকারি মাদ্রাসাগুলো অনেক দরিদ্র পরিবারের সন্তান ও অসহায় এতিম শিশুদের শিক্ষা প্রদান করে যাচ্ছে যা নিরক্ষরতা দূরীকরণে উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি অসহায় দরিদ্র শিশুদের শিক্ষায় সহযোগিতা প্রদানের জন্য দেশের সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
পরে প্রতিমন্ত্রী রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় মাদ্রাসার শিক্ষকমণ্ডলী এবং স্থানীয় জনপ্রতিনিধি-সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


























