স্ত্রীকে প্রকাশ্যে গলাকেটে হত্যা করার অপরাধে স্বামীর ফাঁসি

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯,৭:৫১ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজশাহীতে স্ত্রীকে প্রকাশ্যে গলাকেটে হত্যা করার অপরাধে আদালত আয়নাল হক (৩০) নামে এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন । একইসঙ্গে তাকে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা । আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এ রায় ঘোষণা করেন রাজশাহী মহানগর দায়রা ও জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসাইন ।

দণ্ডিত আয়নাল হক রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের একরাম আলীর ছেলে। ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে পারিবারিক কলহের জের ধরে বাড়ির সামনে আয়নাল প্রকাশ্যে তার স্ত্রী সাফিয়া খাতুন ওরফে বুলবুলিকে (২৫)হত্যা করে গলাকেটে। ঘটনার পর সেদিনই পুলিশ  গ্রেফতার করে তাকে।

হত্যার ঘটনায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় আয়নালের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন বুলবুলির বাবা জয়নাল আলী। পবা উপজেলার মদনহাটি গ্রামে জয়নালের বাড়ি। মামলায় সাক্ষী করা হয়েছিল ২০ জনকে । তাদের সবার সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত । এরপর এ রায় ঘোষণা করা হলো বৃহস্পতিবার ।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম জানান, আসামি আয়নাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তাছাড়া ঘটনাটি  প্রকাশ্যে ঘটেছিল।  সাক্ষ্য দিয়েছেন সাক্ষীরা। এর ভিত্তিতে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আয়নাল হক উপস্থিত ছিলেন আদালতের কাঠগড়ায় । আসামি অবশ্য এ রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপীল করতে পারবেন।

রায় ঘোষণার পর তাকে পাঠানো হয় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে । আয়নালের মা শাহেদা বেগম দাবি করেন, মানসিক ভারসাম্যহীন তার ছেলে । তিনি শ্রমিকের কাজ করতেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে আয়নাল একদিন কাজে গিয়ে বসে থাকতেন চারদিন । আর সারাক্ষণ বাড়িতে বক বক করতেন। এ রায়ে অসন্তোষ্ট তিনি । ছেলের সাজা কমানোর জন্য তারা আপীল করবেন উচ্চ আদালতে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে