সৌদি আরবে ০৩ মাসের জন্য সূর্যের আলোতে কাজ করা নিষিদ্ধ

বৃহস্পতিবার, জুন ১৩, ২০১৯,৮:৫৬ পূর্বাহ্ণ
0
64

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সৌদি আরবে । ১৫ জুন ২০১৯ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত তিন মাস প্রতিদিন দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উন্মুক্ত সূর্যালোকে  কাজ করা নিষিদ্ধ করা হয়েছে কর্মীদের।

সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ-রূপ আদেশ জারি করেছে।

শ্রমিকদের মানবিক বিষয় বিবেচনায় এনে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত প্রতিরক্ষায়  গ্রহণ করা হয় এমন সিদ্ধান্ত। আদেশ বাস্তবায়নে কোনো প্রকার ব্যত্যয় ঘটলে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর কাস্টমার কেয়ার নম্বর ১৯৯১১ এ রিপোর্ট করতে বলা হয়েছে।

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে  নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে