[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে টস জিতে। শুরুতেই এ সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন শামিম হোসেন। দ্বিতীয় ওভারেই বিদায় করেন তিনি কিউই ওপেনার রেস মারিউকে।
দক্ষিণ আফ্রিকায় দু’দিন আগেও হয়েছে বৃষ্টি। উইকেট তাই খুব একটা ব্যাটিং সহায়ক নয়। তবে বাংলাদেশ দলের যুবারা ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন। ফাইনালের রাস্তাটা কঠিন হবার নয় নিউজিল্যান্ডকে মোটামুটি স্কোরে আটকে রাখতে পারলে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: তানজিদ তামিম, পারভেজ ইমন, মাহমুদুল জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসাইন, আকবর আলী (উইকেটরক্ষক), শামিম হোসাইন, তানজিম সাকিব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, শরিফুল ইসলাম।































