[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি। নিহত পংকু গুপ্ত (৩৫) উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত হরি গুপ্তের ছেলের।
পংকু গুপ্তের বড় ভাই রাখাল গুপ্ত জানান, গত বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে
বাড়ি ফেরার পথে পাগলা জগন্নাথপুর সড়কে ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে প্রত্যক্ষদর্শীরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে আমরা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





























