সিরাজগঞ্জে বাস-ট্রাকের চাপায় পথচারী নারী নিহত

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯,৬:০৯ পূর্বাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাতপরিচয় নারী পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে নলকা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জেলা শহর থেকে একটি লোকাল বাস নলকা মোড়ে ওঠার সময় বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে নিহত হন এক অজ্ঞাতপরিচয় নারী পথচারী। দুর্ঘটনায় আরো দুই-তিনজন যাত্রী আহত হন।

পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম। তিনি বলেন, পুলিশ যানবাহন দুটি আটক করলেও এর চালক ও হেলপাররা পালিয়ে গেছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে