[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সাভারে সড়ক দুর্ঘটনায় আল মুসলিম (৬২) নামে পোশাক কারখানার এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসলিম আনলিমা পোশাক কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, আজ সকালে কাজে যোগদানের উদ্দেশে বাসা থেকে বের হন আল মুসলিম। পথে উলাইল বাসস্ট্যান্ডে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়া থেকে ঢাকাগামী একটি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল গণমাধ্যমকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।





























