সাভারে পাঁচ বছরের শিশু ধর্ষণ, কিশোর আটক

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯,৬:৪২ পূর্বাহ্ণ
0
60

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সাভারে পাষবিক নির্যাতনের শিকার হয়েছে পাঁচ বছরের এক শিশু। এ ঘটনায় নির্যাতনকারী ১২ বছরের কিশোর শাকিব হোসেনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে পাঁচ বছরের ওই শিশুকে ধর্ষণ করে শাকিব হোসেন। পরে শিশুটির পরিবারের সদস্যরা রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী শাকিব হোসেনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রাতেই ধর্ষণকারী ওই কিশোরকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আটক ধর্ষণকারী ওই এলাকার আলামিনের ছেলে। সাভার মডেল থানার অপারেশন অফিসার জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে