সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ৩ কলেজ ছাত্র নিখোঁজ

শনিবার, জুলাই ২৭, ২০১৯,৯:৩৯ পূর্বাহ্ণ
0
183

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন তিন কলেজ ছাত্র।  এ ঘটনা ঘটে শনিবার দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাভার ফায়ার সার্ভিসের একটি দল শুরু করেছে উদ্ধার কাজ।নিখোঁজ কলেজ ছাত্ররা হচ্ছেন, মেহেদী, আকাশ ও রাজন। ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী তারা সবাই।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ঢাকা থেকে কয়েকজন বন্ধু সাভারের ব্যাংক টাউন এলাকায় বেড়াতে আসে। পরে তাদের মধ্যে ১২ জন গোসল করতে নামে ধলেশ্বরী নদীতে। এসময় নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায় তিন বন্ধু । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের একটি দল ।সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে  শুরু করেছে উদ্ধার অভিযান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে