[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সড়ক ও জনপথ বিভাগ সংস্কার কাজ শুরু করেছে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুরে ফাটল ধরা সেতুতে। কর্তৃপক্ষ জানিয়েছে এজন্য সর্বোচ্চ তিন সপ্তাহ সময় লাগবে।
আজ শুক্রবার দুপুর থেকে সেতুটির সংস্কারকাজ শুরু হয়। ব্রিজের ওই অংশে ঢাকামুখী দুটি লেন বন্ধ থাকায় এখন যানবাহন দুটি লেন দিয়ে চলাচল করছে। এ কারণে ব্রিজ এলাকা থেকে মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকায় সবসময় যানজট লেগেই আছে। যাত্রীদের ঘণ্টাব্যাপী মহসড়কের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংস্কার কাজ পরিদর্শনে এসে সড়ক ও জনপথ বিভাগ তত্ত্বাবধায়ক প্রকৌশলী আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, সেতুটির বয়স ৭০ বছরের বেশি হয়ে গেছে। সেতুটির গার্ডারে (ভিম) সামান্য ক্রেক পড়েছে। সেতুটির যেনো কোনো ক্ষতি না হয় সেজন্য যানবাহন বন্ধ রাখা হয়। আমাদের কর্মকর্তারা ইতোমধ্যে তিনবার পরিদর্শন করেছে। আমাদের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সেতুটির বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, পরিদর্শনে আমরা দেখেছি, বর্তমানে সেতুটি যে অবস্থায় রয়েছে তা সংস্কার করে পুনরায় যানবাহন চলাচলের মতো ব্যবস্থা করতে পারবো।
প্রকৌশলী আতাউর রহমান গণমাধ্যমকে আরো বলেন, ডেনমার্কের বিশেষজ্ঞ দল এসে সেতুটি পরিদর্শন করবে। তারা সেতুটির সংস্কার কাজ করবে। সংস্করণ করার জন্য সে জিনিসপত্র দরকার তা আনা হচ্ছে।


























