সাতক্ষীরায় ডেঙ্গুতে ১২ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

শনিবার, অক্টোবর ২৬, ২০১৯,৫:৪৪ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরার তালা উপজেলার আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলামের (৫৫) মৃত্যু হয়। প্রায় ১২ ঘণ্টা আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ছোট ভাই সাত্তার গাজী (৫২)।

স্থানীয় জালালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মফিদুল হক লিটু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তালা উপজেলার চরকানাইদিয়া গ্রামে তাদের বাড়ি ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে