[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বন্ধুদের সঙ্গে কক্সবাজার সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজশাহী প্রকৌশল বিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে সাগর থেকে ট্যুরিস্ট পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের এসপি মো. জিল্লুর রহমান । তিনি বলেন, আজ রবিবার সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক এলাকায় জেলেরা ভাসমান অবস্থায় আরিফুলের লাশ দেখতে পায়। খবর পেয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।
গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে সাগরে গোসল করতে নামেন বন্ধু, প্রতিবেশী, আত্মীয় মিলিয়ে আটজন। এ সময় ভাটা শুরু হলে স্রোতের টানে পাঁচজন ভেসে যান সৈকতের লাবণী পয়েন্টে। লাইফ গার্ড সদস্যরা খবর পেয়ে তিনজনকে উদ্ধার করেন, দুজন নিখোঁজ থাকেন। পরে কলাতলী পয়েন্ট থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলামকে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে। আর রাজশাহী প্রকৌশল বিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলাম নিখোঁজ ছিলেন।


























