সাকিব আমাদের জন্য বড় হুমকি: অস্ট্রেলিয়া

বৃহস্পতিবার, জুন ২০, ২০১৯,৫:০১ পূর্বাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ট্রেন্ট ব্রিজে ক্রিকেট গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে সাকিব আল হাসানকে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া। গতকাল বুধবার প্রেস কনফারেন্সে অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি একথাই জানালেন।

তিনি বলেন, ‘সাকিব আমাদের জন্য বড় হুমকি। তবে বাংলাদেশের স্পিনারের বিরুদ্ধে ভালো করার জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। সাকিবের পাশাপাশি মেহেদী মিরাজও দারুণ স্পিন করেন। তা ছাড়া মুস্তাফিজও দারুণ বোলিং করছেন। সেদিকেও দৃষ্টি আছে আমাদের।’ 

বোঝাই যাচ্ছে, বাংলাদেশ দলকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ খুব ভালোভাবেই লক্ষ্য করেছেন অজি ক্রিকেটাররা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে