[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযান লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি নেতা তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বড় দুর্নীতিবাজদের আড়াল করে চুনোপুঁটিদের ধরায় এ অভিযান কোনো সুফল বয়ে আনবে না।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, কেন্দ্রীয় সহসভাপতি বরকতউল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।































