সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সোমবার, অক্টোবর ২৬, ২০২০,১২:২৭ অপরাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, যেকোনো ধরনের অনিয়ম উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সাংবাদিকরা দেশ ও সমাজের বিভিন্ন পর্যায়ের অনিয়মগুলো সবার সামনে তুলে ধরেন। ফলে, সরকার সেগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে। তাই সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা লেখনীর মাধ্যমে সাংবাদিকদের তুলে ধরতে হবে।

          প্রতিমন্ত্রী গতকাল মেহেরপুরে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের অনুসন্ধিৎসু ও মননশীলভাবে প্রকৃত সংবাদ জনগণের কাছে প্রকাশ করতে হবে। মানুষ সব সময় প্রকৃত খবরটি জানতে চায়। অনেক সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে প্রকৃত ঘটনাকে আড়াল করে মানুষের সামনে অসত্য তথ্য তুলে ধরা হয়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই সকলকে অপসাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে।

          মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন বক্তব্য রাখেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে