সড়কে মানুষকে জিম্মি করে নিজেদের ক্ষমতা দেখাতে তৎপর স্বার্থান্বেষী মহল: ইলিয়াস কাঞ্চন

শনিবার, নভেম্বর ৩০, ২০১৯,১০:৩০ পূর্বাহ্ণ
0
98

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মন্তব্য করেছেন, আইনের উর্ধ্বে থেকে নিজেদের আধিপত্য বজায় রাখতে একটি মহল সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বাধা দিচ্ছে। পর্যাপ্ত অবকাঠামো তৈরি এবং বিআরটিএ ও আইন প্রয়োগকারী সংস্থাকে দুর্নীতিমুক্ত করার পরামর্শ যাত্রী কল্যাণ সমিতির। অন্যথায় তারা মনে করেন জেল-জরিমানার পরিমাণ বাড়িয়ে নিরাপদ সড়ক বাস্তবায়ন অসম্ভব বলেও। জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে সংগঠন দুটির নেতারা বক্তব্য দেন।

মোজাম্মেল হক চৌধুরী বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, যেসব সার্জেন্ট এই আইন বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন তাদের দুর্নীতিমুক্ত করার জন্য সিসিটিভি পদ্ধতিতে প্রসিকিউশন ব্যবস্থা চালু করা না হলে দুর্নীতি বাড়বে।

ইলিয়াস কাঞ্চন বলেন, তৎপর স্বার্থান্বেষী মহলটি আধিপত্য বিস্তার ধরে রাখতে। তারা আইনের উর্ধ্বে থাকতে চায়। তারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা নিজেদের ক্ষমতা দেখাতে চায় সড়কে মানুষকে জিম্মি করে। নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন থাকল এসব করে সমস্যার সমাধান সম্ভব কিনা? 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে