[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
খ্যাতনামা সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি মারা যান রাজশাহী মহানগরীর মহিষবাতান এলাকায় তার বোন ও ভগ্নিপতির ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায়।
সিঙ্গাপুর থেকে ফিরে রাজশাহীতে এসে বর্তমানে মহানগরীর মহিষবাতান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাস ও দুলাভাই ডা. প্যাট্রিক বিপুলের বাসায় ছিলেন এন্ড্রু কিশোর।
ব্লাড ক্যানসার নিয়ে গত বছরের অক্টোবর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। পরেরদিন তিনি ঢাকা থেকে রাজশাহী চলে আসেন। এরপর থেকে তিনি তার বোন ডা. শিখার বাড়িতে ছিলেন।


























