সকল হত্যাকারীকে বিচারের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বুধবার, আগস্ট ২১, ২০১৯,১২:৩৮ অপরাহ্ণ
0
47

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল। একই অপশক্তি ২১ আগস্ট জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনাসহ নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। প্রতিবারেই তারা সাময়িকভাবে সফল হলেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার প্রক্রিয়া চলমান আছে। যথাসময়ে সকল হত্যাকাণ্ডের বিচায় প্রক্রিয়া সম্পন্ন হবে।

মন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু হত্যা ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ২১ আগস্ট ২০০৪ রাষ্ট্রীয় সন্ত্রাস ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকল হত্যাকারীকে বিচারের আওতায় আনতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পূনর্ব্যক্ত করে সকল ষড়যন্ত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

আলোচনা সভায় বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি আজিজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যা রাখেন জাতীয় মহিলা লীগের সভাপতি বেগম শামসুন নাহার ভূইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য বলরাম পোদ্দার। আলোচনা সভায় শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: পিআইডি

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে