শিক্ষার্থীদের জন্য ১০-১২ হাজার টাকায় ল্যাপটপ

মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯,৯:৩৬ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন শিক্ষার্থীদের জন্য ১০ থেকে ১২ হাজার টাকায় ল্যাপটপ বাজারজাত করা হবে। মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ‘১ মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী আরও জানান, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করা হবে। পাশাপাশি ফাইভ জি নেটওয়ার্ক চালু করা হবে। মুজিব বর্ষ উপলক্ষে বিটিসিএলের ল্যান্ড ফোনে নতুন সংযোগ ও পুনঃসংযোগ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে আর্থিক সেবাখাতকে আরও সহজ ও নিরাপদ করতে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেন জয়। এছাড়াও তৃণমূলে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে চালু করা হয় ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’। এখন থেকে ১ মিনিটেই খোলা যাবে ‘নগদ’ অ্যাকাউন্ট। এ সুবিধা নিতে ‘নগদ’ সেবাকে সংযুক্ত করা হয়েছে পরিচয় অ্যাপ্লিকেশনের সাথে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্তসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন সেবাও উদ্বোধন করেন তিনি। এছাড়াও দোয়েলের নতুন মডেলের ল্যাপটপ উদ্বোধন করেন জয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে