[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আবু শাহীনের মাথা ফাটিয়ে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনায় সাতক্ষীরার ডিবি পুলিশ গ্রেফতার করেছে আরও ৩ আসামিকে ।
গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার সরফাবাদ গ্রামের আজিজ মোড়লের ছেলে জাহাঙ্গীর আলম (২৫), একই গ্রামের মৃত জোহর আলী মোড়লের ছেলে নরিম মোড়ল (৭৮) ও বাজিতপুর গ্রামের শওকত আলীর ছেলে আজগর হোসেন।
এর আগে ১ জুলাই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি যশোরের কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রামের বাবর আলী মোড়লের ছেলে নাঈমুল ইসলামের বাড়ী থেকে গ্রেফতার করে তাকে । ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করা হয় । পরে ওই দিনেই ভ্যান ক্রেতা কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের মৃত ভোলাই পাড়ের ছেলে আরশাদ পাড় ওরফে নুনু মিস্ত্রি এবং ব্যাটারি ক্রেতা সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের হামজের আলীর ছেলে বাকের আলীকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বেলা ১২টার সময় তার
কার্যালয়ে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান সাংবাদিকদের। তিনি ঘটনার বর্ণনা
দিয়ে আরও জানান, গত বৃহস্পতিবার রাতে আটক করা হয় নাঈমুলসহ ভ্যান ও ভ্যানের ব্যাটারি
ক্রেতাকে । পুলিশ সুপার আরও জানান, কেশবপুর বাজার থেকে কলারোয়ায় আসার কথা বলে যাত্রী সেজে ছিনতাইকারীরা কিশোর শাহিনের সাথে ভাড়া চুক্তি করে ৩৫০ টাকা । পরদিন শুক্রবার বেলা ১১টার দিকে ভ্যানচালক শাহীনকে নিয়ে তারা সাতক্ষীরা পাটকেলঘাটা থানার ধানদিয়া জামতলা নামকস্থানে নিয়ে আসে। সেখানে তাকে ব্যাপক মারধোর করে এলাপাতাড়িভাবে কুপিয়ে মাথা ফাটিয়ে পাশের পাটক্ষেতে ফেলে রেখে তিনজন পালিয়ে যায় ভ্যানটি নিয়ে ।
পরে তারা নাঈমুল ও তার দুই সহযোগি সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের বাকের আলীর নিকট ৬ হাজার ২০০ টাকায় বিক্রি করে চারটি ব্যাটারী । পরে সেখান থেকে কলারোয়া উপজেলার মির্জাপুর বাজারে গিয়ে মিস্ত্রি আরশাদ পাড় ওরফে নুনুর কাছে ৭ হাজার টাকায় বিক্রি করে দেয় ভ্যানটি ।
এ ঘটনায় কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের শাহীনের পিতা হায়দার আলী বাদী হয়ে সাতক্ষীরা পাটকেলঘাটা থানায় মামলা দায়ের করেন।পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, আগামী এক সপ্তাহের মধ্যে এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে ।





























